বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল

বেআইনি, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মুন্না বলেন, যুবদল একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনি কর্মকাণ্ড চালাতে পারবে না। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ইতোমধ্যে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।

তিনি বলেন, সংগঠনের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে যুবদলের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডও তুলে ধরেন সংগঠনটির সভাপতি। তিনি জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ৭৮টি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান, আন্দোলনে নিহত নেতাকর্মীদের পরিবারের জন্য এফডিআর ও নগদ সহায়তা, নদী-খাল পরিচ্ছন্নতা অভিযান, সেতু ও ব্রিজ নির্মাণ, কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া, অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এসব কার্যক্রমের মাধ্যমে যুবদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও ভূমিকা রেখে আসছে বলে দাবি করেন তিনি।

সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মুন্না। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এ কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি জানাননি তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: