শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

বৈরি আবহাওয়া: চট্টগ্রামে অবতরণ করল ঢাকাগামী ৫ ফ্লাইট

নিউজ ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী ৫ টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ফ্লাইটগুলো অবতরণ করে। এরমধ্যে ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার আস্ট্রার ৩ টি অভ্যন্তরীণ ফ্লাইটসহ দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো যথাযথ গন্তব্যে ফিরে যাবে বলে জানা যায়। কালবৈশাখী আর এর সঙ্গে বৃষ্টি হলো রাজধানীতে। বুধবার সন্ধ্যার পর এই বৃষ্টি হয়। রাজধানীতে তিন ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। সন্ধ্যা থেকে ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করে। সন্ধ্যা ৬টার পর থেকেই হাওয়া বেড়ে যায়। কিছু কিছু এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। সাতটার পর থেকে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি পড়তে শুরু করে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়।

ঢাকাসহ ১২ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: