বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, স্পিকার বললেন ‘আবার বলুন’

জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে জটিলতায় পড়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় সঠিকভাবে বিল উত্থাপনের জন্য কয়েকবার সুযোগ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে ১২তম দিনের অধিবেশন চলাকালে এমনটা ঘটে।

প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল উত্থাপনের করছিলেন। কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারছিলেন না। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদে….। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আবার বলেন।’ নুরুল হক বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে বিবেচনা করা হোক।’

এ সময় স্পিকার বলে ওঠেন, ‘আবার বলেন- অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন।’

প্রতিমন্ত্রী আবার বলে ওঠেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী সংশোধন বিল-২০২৬ অবিলম্বে উত্থাপিত আকারে বিবেচনা করা হোক…. অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’

এক পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ সংসদে পাস হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: