শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে আটক রেখে চাঁদার দাবিতে দিনভর নির্যাতন গ্রেফতার-২ গজারিয়ায় বিপুল পরিমাণ পরিযায়ী পাখি শিকার: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৬ জনকে জরিমানা পিরিয়ড বা মাসিকের রক্ত জানাতে পারে শরীরের অন্য রোগের তথ্য জুমার দিন যেসব কাজ বর্জনীয় ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত জন্মশত্রুদের বিরুদ্ধে জাসদের গণপ্রতিরোধ গড়ার আহ্বান অধ্যাপক থানজামা লুসাই: পাহাড়ের শিক্ষার আলোকবর্তিকা ও আদর্শ নেতৃত্বের প্রতীক

১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হতাশাজনক হার

আর বেশিদিন হাতে নেই ফিফা ফুটবল বিশ্বকাপের। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া সেই আসর। বিশ্বকাপকে সামনে রেখে মুখোমুখি হয়েছিল দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। সেই ম্যাচে ১০ জন নিয়েও ২-১ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছে ফ্রান্স।

প্রীতি ম্যাচ হলেও বেশ উত্তেজনা দেখা যায় ম্যাচটিকে ঘিরে ভক্ত ও সমর্থকদের মাঝে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে ফ্রান্স।

উসমান দেম্বেলের বাড়ানো বলে ৩২ মিনিটে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান কিলিয়ান এমবাপে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো।

১০ জনের ফ্রান্সের বিপক্ষে ১১ জনের ব্রাজিল এরপরও সুবিধা করতে পারেনি। উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তাতে কোনো সমস্যাই হয়নি ফ্রান্সের। এর মিনিট দশেক পর একিতিকের গোলে ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ব্রাজিল একটি গোল শোধ করে ৭৮ মিনিটে ব্রেমের গোলে। কিন্তু সমতা ফেরাতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

চোট নিয়ে বিপাকে থাকা এমবাপে এই ম্যাচে ছিলেন দুর্দান্ত। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন। ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: