সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় কমেছে

বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয়ের পরিমাণ গত জানুয়ারি মাসে আগের মাসের তুলনায় ৫.৭৪ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘অ্যান ওভারভিউ অব কার্ড ইউজেজ প্যাটার্নস উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ৪৬৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এর আগের মাস অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে এই ব্যয়ের পরিমাণ ছিল ৪৯১.২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যয় কমেছে প্রায় ২৮.২ কোটি টাকা।

২০২৬ সালের জানুয়ারিতে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ব্যয় হয়েছে ৪৬৩ কোটি টাকা, যা আগের মাস ডিসেম্বরের তুলনায় কম।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘অ্যান ওভারভিউ অব কার্ড ইউজেজ প্যাটার্নস উইদিন অ্যান্ড আউটসাইড বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের ব্যয় ছিল ৪৯১ কোটি ২০ লাখ টাকা।

দেশভিত্তিক ব্যয়ের তালিকায় জানুয়ারিতে শীর্ষে রয়েছে থাইল্যান্ড। ওই দেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় করেছেন ৬৯ কোটি ৪০ লাখ টাকা। ডিসেম্বর মাসে থাইল্যান্ডে এই ব্যয় ছিল ৬৪ কোটি ৯০ লাখ টাকা।

ব্যয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে জানুয়ারিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডিসেম্বর মাসে দেশটিতে এই ব্যয় ছিল ৬৮ কোটি ২০ লাখ টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। জানুয়ারিতে দেশটিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যয় হয়েছে ৩৮ কোটি ৪০ লাখ টাকা, যা ডিসেম্বরের ৪৪ কোটি ৪০ লাখ টাকার তুলনায় কম।

এদিকে, সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় সামান্য বেড়ে ৩৮ কোটি ৩০ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে ভারতে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ডিসেম্বর মাসে ভারতে ক্রেডিট কার্ড ব্যয় ছিল ৩৫ কোটি ১০ লাখ টাকা, যা জানুয়ারিতে কমে ২৮ কোটি ৫০ লাখ টাকায় নেমেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষ গন্তব্য ছিল ভারত। তবে ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে ভারতে যাতায়াত কমে যাওয়ায় এখন অন্যান্য দেশে ব্যয় বাড়ছে।

প্রতিবেদনে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারের তথ্যও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, জানুয়ারিতে বিদেশে ডেবিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য, যেখানে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। এরপর যুক্তরাষ্ট্রে ৩৪ কোটি ৪০ লাখ টাকা, চীনে ৩৩ কোটি ৫০ লাখ টাকা এবং ভারতে ২৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয় করেছেন বাংলাদেশিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: