বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

কাশিয়ানীতে র‍্যাবের বিশেষ অভিযান: ১৭৯ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকসহ তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা থেকে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‍্যাব। এ সময় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ হাবিবুর রহমান বাপ্পি (৩৪), মোঃ তরিকুল ইসলাম (৪২) এবং মোঃ শাহারিয়ার হোসেন (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব কর্মকর্তারা জানান, একটি সুন্দর ও মাদকদমুক্ত বাংলাদেশ গড়তে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন। গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: