বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

জয়দেবপুর বাজার ও টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে গাসিক প্রশাসক

মানিক সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের বৃহত্তর জয়দেবপুর বাজারের কিচেন মার্কেটের রাস্তা উদ্বোধন করে রাস্তা ও ফুটপাত পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। মঙ্গলবার দুপুরে কিচেন মার্কেটের ব্যবসায়ীদের খোঁজখবর নিয়েছেন এবং বাজার কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এ সময় ব্যবসায়ীদের ও ভাসমান হকারদের ফুটপাতে ও রাস্তায় না বসার জন্য নির্দেশনা দিয়েছেন।

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, জয়দেবপুর বাজার কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, বিএনপি নেতা জয়নাল আবেদীন, মোখলেসুর রহমান প্রমুখ। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনেসর সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একইদিন বিকেলে টঙ্গী মিলগেট নামাপাড়া এলাকায় একটি বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম কাজল, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন প্রমুখ।

সোমবার রাতে টঙ্গী মিলগেট লাল মসজিদ এলাকায় একটি বস্তিতে অর্ধ শতাধিক ঘর ও মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: