শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো ঢাকার রাস্তায় নতুন ই-রিকশা, দাম ৫ লাখ, জমা দিনে ৮০০, ভাড়া ইচ্ছেমতো ডিএফসির যোগ্যতা অর্জন, ঢাকা-ওয়াশিংটন কৌশলগত অংশীদারত্বকে শক্তিশালী করবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় সরকারের কৌশল কী পত্রিকা: ‘বিএনপি-জামায়াত দূরত্ব কমেছে’

মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তারপুর ব্রিজের পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, “হাজী আওয়াল” নামের ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলারটি বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় সৃষ্ট অতিরিক্ত ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিক অভিযানে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: