বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার

স্টাফ রিপোর্টার :
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে মুক্তারপুর ব্রিজের পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, “হাজী আওয়াল” নামের ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলারটি বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় সৃষ্ট অতিরিক্ত ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিক অভিযানে ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা চালানো হয় এবং সকল শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: