বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি ছেলের নতুন বিল্ডিংয়ে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা মায়ের গোপালগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও শেখ তুহিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ডোমার বিএডিসি খামারের মাটির উর্বরতার গুণাগুন বৃদ্ধিতে ধইঞ্চা চাষ নড়াইলে ট্রাকের ধাক্কায় নারী নিহত শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

মনোনয়ন দিতে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, জানালেন রিজভী

যারা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে এমন-নারী নেত্রীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে এ কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

সংগীতশিল্পী কনক চাপা শনিবার (১১ এপ্রিল) ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকা খ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।

তৃতীয় দিনেও সকাল থেকে বিভিন্ন তৃণমুল থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন। এদিনও বিকেল ৪টা পর্যন্ত ফরম বিক্রি ও কমা নেয়া হবে। গত দুদিনে সংরক্ষিত আসনে ১ হাজার ২৫টি ফরম বিক্রি হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: