মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম
ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন গেইল রাশেদ খাঁন – যে অল্প কয়েকজন মেয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থাকতেন, পাপন আপা তাদের একজন দুর্নীতি মামলায় বিপাকে গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ট্রাম্পকে বাগাড়ম্বর না করার আহ্বান পাকিস্তানের গ্রাহকবান্ধব গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা নয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা : নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ফুলবাড়ীতে বৈধ বালু মহাল না থাকায় নির্মাণ কাজ নিয়ে ভোগান্তি, প্রতি বছর বিপুর অংকের রাজস্ব হারাচ্ছে সরকার অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক মুন্সীগঞ্জ জেলার জ্বালানি তেলের চাহিদা, মজুদ, আমদানি ও সরবরাহ পরিস্থিতি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং

দেম্বেলের জোড়া গোলে সেমিফাইনালে পিএসজি

উসমান দেম্বেলের জোড়া গোলে লিভারপুলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে উঠেছে ফরাসি ক্লাবটি। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার পর অ্যানফিল্ডেও জয় তুলে নেয় তারা।

ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে লিভারপুল লড়াই চালালেও দ্বিতীয়ার্ধে পাওয়া একটি পেনাল্টি ভিএআর রিভিউয়ে বাতিল হওয়ায় বড় সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন দেম্বেলে। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। যোগ করা সময়ে দলীয় আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে সেমিফাইনালে উঠল পিএসজি। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে বায়ার্ন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল লিভারপুল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: