বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
“মুছে যাক দুঃখ বেদনা ঘুঁচে যাক গ্লানি অগ্নিস্নানে সুচী হোক ধরা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল পহেলা বৈশাখ বর্ষবরণ ১৪৩৩ উপলক্ষে আলোচনা সভা কবিতার আসর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্মাননা প্রদান পান্তা ভাত খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়।

সৎসঙ্গ ফাউন্ডেশনের সহযোগি সংগঠন সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর আয়োজনে আ,ফ,ম,মাহবুবুল হক মিলনায়তনে বিকাল তিনটায় ২৭/৮/ক তোপখানা রোড তৃতীয় তলা সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর আহবায়ক মোঃ মুজাহিদুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ভারপ্রাপ্ত সচিব সিরাজ উদ্দিন সৎসঙ্গ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম জুলফিকার এর সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট সুবোধ চন্দ্র, এডভোকেট মু হারুনর রশিদ, সৎসঙ্গ ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা কবি সেলিম মিয়া, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান তালুকদার দুলাল, মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আব্দুল মালেক, সত্যজিৎ রায় প্রমূখ।

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে অনুষ্ঠান উদ্বোধন করে সম্মাননা প্রদান করেন যথাক্রমে প্রাপ্ত নামের মধ্যে দক্ষ সংগঠক হিসেবে সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর যুগ্ন আহবায়ক গীতা পালমা, মেঘনা উপজেলার জাহানারা মেম্বার, সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর সংগঠক ঝুমা বয়াতি, সংগঠক পুষ্পিতা দেবনাথ, সংগঠক পপি খাতুন, যুব ফোরাম সংগঠক সৌরভ দেবনাথ (ডার্ক)  সৎসঙ্গ ফাউন্ডেশন গজারিয়া উপজেলার আহবায়ক দক্ষ সংগঠক মোঃ হালিমুল ইসলাম ছোটন ও সৎসঙ্গ ফাউন্ডেশন পরিচালিত “আনন্দঘর ” এর অন্যতম শিশু সদস্য সাইফ আলম জারিফ সম্মাননা গ্রহণ করেন।

বর্ষবরণ উপলক্ষে অন্যান্যদের মধ্যে ছিলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত সৎ সঙ্গ ফাউন্ডেশনের সদস্য বিভিন্ন পর্যায়ের কবি সাহিত্যিক সাংবাদিক সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সহ বিভিন্ন শ্রেণী পেশার সৎসঙ্গ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: