রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গোপালগঞ্জে ৪৫ কোটি ৭০ লাখ টাকার ৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. কে এম বাবর নেই আওয়ামী লীগ, দুই দশকের জোট ভেঙে মুখোমুখি বিএনপি-জামায়াত আইপিও তহবিল ব্যবহারে কঠোর বিএসইসি, একমির আবেদন বাতিল দেশে বাজেটের আকার বৃদ্ধি অপরিহার্য: অর্থমন্ত্রী না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর নিজের উপর অনেক অত্যাচার করেছেন অরিজিৎ সিং নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর

সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর। আজ (শনিবার) না ফেরার দেশে চলে গেলেন ৭৩ বছর বয়সে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঘরোয়া ক্রিকেটে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। বহু প্রথম শ্রেণি ও শীর্ষ স্তরের ঘরোয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন দেশের বাইরে। সাতটি ওয়ানডেতে টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। ২০২১ সাল পর্যন্ত সক্রিয় ছিলেন তিনি, ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব শেষ করেন।

এই প্রথিতযশা ব্যক্তিত্বকে হারিয়ে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা শোক প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে, ‘আজ বাংলাদেশ ক্রিকেট তার খেলার এক নিভৃত অভিভাবককে হারাল। সাবেক আন্তর্জাতিক আম্পায়ার মো. আসগর ৭৩ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেছেন। দীর্ঘ বছর ধরে তিনি সততা, ন্যায়পরায়ণতা ও দৃঢ়তার সাথে স্টাম্পের পেছনে দাঁড়িয়েছেন। প্রচারের আলো থেকে দূরে থেকেও তিনি ক্রিকেটের হৃদস্পন্দনে মিশে ছিলেন এবং বিশ্বস্ততার সাথে সেবা করে গেছেন। মাঠ এবং পুরো ক্রিকেট অঙ্গনে তার অভাব গভীরভাবে অনুভূত হবে।’

তারা আরও বলেছে, ‘মহান আল্লাহ তাআলা তার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন।’

আজই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: