সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ আহত ৪, শিশুর অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের নির্বাচনে সহ-সভাপতি জাহিদুর রহমান মিলন, সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে করণীয়: সমন্বিত উদ্যোগের এখনই সময় : মোহাম্মদ গিয়াস উদ্দিন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা, বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে শিক্ষায় আলোর ছোঁয়া: বৃত্তি, উপকরণ ও খাদ্য সহায়তায় পাশে ইনুমেন্ট সলিউশনস ও সেবক সংঘ খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: টুঙ্গিপাড়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার প্রতিবাদে মানববন্ধন কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে পুলিশের ওপর থেকে জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে বাসায় ফেরার পথে বাসচাপায় যুবকের মৃত্যু

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে চা খেয়ে বাসায় ফেরার পথে চট্রগ্রামমুখী স্টার লাইন বাসের চাপায় মোঃ জুয়েল (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত জুয়েল ফেনী জেলার ফেনীর সদরের অশ্বদিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর নামক স্থানে। তথ্যটি নিশ্চিত করেছে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন।

পেশায় গাড়িচালক বাতিসা ইউনিয়নের কালিকাপুর আবদুর সাত্তারের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ জানান, নিহত জুয়েল চা খেয়ে রাস্তা পারাপারের সময় মহাসড়কের চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।

বাসার মালিক আবদুর সাত্তার জানান, জুয়েলের ব্যবহৃত মোবাইলটি নষ্ট হওয়ায় আমার মোবাইল নিয়ে সে কথা বলবে বলে নিয়ে যায়। ১০ মিনিট পর জানতে পারি সে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার এক মেয়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আর ছেলে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলের মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাসটি ও তার চালককে সনাক্ত করে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনে প্রক্রিয়া শেষে জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: