শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
আবারও অসুস্থ অভিনেত্রী তানিয়া বৃষ্টি আশা জাগিয়েও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-ভারত পুনরায় চালুর পথে পূর্ণাঙ্গ ভিসা সেবা ফ্যাসিস্ট সরকার তরুণদের হাতে মাদক দিয়েছিল: শিক্ষামন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত

আশা জাগিয়েও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

সিলেটে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানের জয়ে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৪ রান। প্রথম বলে নিগার সুলতানা আউট হলেও প্রান্ত আগলে খেলছিলেন সুলতানা খাতুন। কিন্তু শেষ বলে ৫ রানের সমীকরণ আর মেলাতে পারেননি তিনি। নিয়েছেন মাত্র ১ রান।

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ৯ ওভারে। সেখানেই ৮৮ রানের লক্ষ্যে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৮৪ রানে থেমেছে বাংলাদেশ। ১৫ বলে সর্বোচ্চ ২১ রান করেন সোবহানা মোস্তারি। সুলতানা শেষ পর্যন্ত ৪ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কান দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২৭ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। তাকে সঙ্গ দেন ইমেশা দুলানি। তিনি ১০ বলে করেন ১৯ রান। শেষ দিকে কাভিশা দিলহারি ৭ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে স্কোরকে চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে গেছেন। তাতে ৬ উইকেটে ৮৭ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন সুলতানা খাতুন। ৮ রানে তিনটি উইকেট নেন তিনি। ১৬ রানে একটি নেন সানজিদা আক্তার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: