মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম
কক্সবাজার থেকে এনে গোপালগঞ্জে পাইকারি বিক্রি, সাড়ে ৪ হাজার ইয়াবাসহ তরুণী গ্রেফতার *মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারের জেরে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জন আটক।* চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর বশির হত্যা মামলার আসামি আবু তাহের আটক সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার নড়াইলে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে ‘রক্তদান সংগঠন’- স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত মশক নিধন শিখতে ফ্লোরিডায় নয়, ডোবার পাশে অবস্থানের পরামর্শ প্রধানমন্ত্রীর মারা গেছেন তোফায়েল আহমেদ মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতু থেকে ১০ দিনে টোল আদায় ৬৪ কোটি টাকা

মারা গেছেন তোফায়েল আহমেদ

বাঙলার জাগরণ ডেস্ক : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ।

তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ওই দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

তোফায়েল আহমেদের জন্ম ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর ভোলা জেলায়। ১৯৬০ সালে ভোলা সরকারি হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে এমএসসি করেন।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ডাকসু ভিপি হিসেবে ব্যাপক অবদান রাখেন তোফায়েল আহমেদ। আন্দোলনের ফলে শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল আসামিদের মুক্তি দেয় পাকিস্তান সরকার। ঐ বছরেরই ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্‌রাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। তোফায়েল আহমেদ উপাধি দেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন ছিলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব লাভ করেন।

তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা পরিষদের একজন সদস্য ছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নী একজন চিকিৎসক। জামাতা ডা. তৌহিদুজ্জামানও একজন চিকিৎসক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: