বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় ফুলবাড়ীতে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস, বেড়েছে শরবতের চাহিদা, বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফুলবাড়ীতে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস, বেড়েছে শরবতের চাহিদা, বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রচন্ড গরমে মানুষ হাঁসফাঁস করছেন। বর্তমানে দিনাজপুর
জেলাজুড়ে বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ। গরমের সঙ্গে চাহিদা বেড়েছে শরবত ও কোমল
পানীয়র। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদের তাপপ্রবাহের মাত্রা বৃদ্ধি পাওয়ায় রাস্তাঘাট
ফাঁকা থাকছে। প্রচন্ড গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট মানুষকে বেকায়দায় ফেলেছে। টিউবওয়েল ও সেচযন্ত্রে
প্রয়োজনীয় পানি মিলছে না। প্রতিবছরই পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির
সৃষ্টি হয়েছে বলে জানান কৃষি বিভাগের লোকজন।

তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। রিকশা ও
ভ্যান চালকরা একটু গাড়ি চালিয়েই ছায়ায় গিয়ে জিরিয়ে নিচ্ছেন। অনেকে বিকেলে
তাপমাত্রা কমলে যানবাহন নিয়ে বাইরে বের হচ্ছেন। ফুলবাড়ী পৌরশহরের কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা রিকশা চালক সিঙ্গেল জয়সোয়াল (৬৩) বলেন, বয়স হয়েছে, তাই রোদে বাইরে যেতে পারেন না। আাবার সংসারও চলে না। তাই বাধ্য হয়ে
বিকেলে রোদের তেজ কমে এলে কিছু সময়ের জন্য রিকশা নিয়ে বাইরে যান।

গরমে তৃষ্ণা মেটাতে লোকজন শরবতের দোকানে ভিড় করছেন। ফুলবাড়ী শহরে, এমনকি হাটবাজারেও গড়ে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান। আখের রস, তোকমা, এলোভেরা, পাকা বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা ও লেবুর শরবত এবং ফলের জুস বিক্রি হচ্ছে। তোকমা, এলোভেরা, পাকা বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা ও লেবুর শরবত বিক্রি হচ্ছে গ্লাস ভেদে ২০ থেকে ৪০ টাকা এবং বরফ, পানি, লেবু ও বিট লবন দিয়ে তৈরি শরবত ১০ টাকা গ্লাস বিক্রি হচ্ছে। সেই সঙ্গে চাহিদা বেড়েছে বেড়েছে আইসক্রিম ও কোমল পানীয়র।

পৌরএলাকার চকচকা গ্রামের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান বলেন, এত গরম সহ্য
হয় না, বাইরে আগুনের মতো রোদ। জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হচ্ছে। তবে মাঠে
কৃষিশ্রমিকরা বেশি সময় ধরে কাজ করতে পারছেন না। সামান্য কাজ করেই হাঁফিয়ে উঠছেন।
ফুলবাড়ী পৌরশহরের সড়কের পার্শ্বে ভ্রাম্যমাণ শরবত বিক্রেতা সাইদার রহমান (৫৫) বলেন,
তিনি তোকমা, এলোভেরা, পাকা বেল, শিমুলের মূল, হরতকি, বয়রা ও লেবুর শরবত তৈরি করেন। গরম ও
রোদের তাপ বাড়লে তার শরবতের বেচাবিক্রি বেশি হয়। তবে প্রচন্ড রোদের জন্য মানুষ প্রয়োজন
ছাড়া বাড়ীর বাইরে বের হচ্ছে, এজন্য ক্রেতাও কম পাওয়া যাচ্ছে। তবে বিকেলের পর বেচাবিক্রি
বেড়ে যায়। গ্লাস ভেদে ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেন তার শরবত।

আরেক শরবত বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, তিনি বরফ, পানি, লেবু ও বিট লবন দিয়ে শরবত
তৈরি করে ১০ টাকা গ্লাস বিক্রি করেন। এ সময় বেশ ভালো বিক্রি হচ্ছে। গরম যত বাড়বে ততই
শরবতের চাহিদা বেড়ে যায়। প্রচন্ড গরমের জন্য তিনিও তার শরবতের দোকান নিয়ে এক জায়গায়
টিকে থাকতে পারছেন না। মাঝেমধ্যেই ছায়ায় জিরাতে হচ্ছে।

প্রাণ কোম্পানীর কোমলপানীয়র এজেন্ট আব্দুল কাইয়ুম বলেন, প্রচন্ড গরমের জন্য অন্যান্য
সময়ের তুলনায় এ সময় একটু বেশি কোমলপানীয়র বিক্রি হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন,
বর্তমানে দিনাজপুর জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার
(৪ জুন) ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন
গত বুধবার (৩ জুন) দিনাজপুর জেলার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এটি ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ বৃহস্পতিবার গতদিনের চেয়ে দশমিক ১
ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি বিরাজ করছে। বর্তমানে দিনাজপুরে মাঝারি
তাপপ্রবাহ বিরাজ করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর ই আলম খুশরোজ আহমেদ আনন্দ বলেন, গত কয়েকদিনে স্বাভাবিক রোগীর চেয়ে বহির্বিভাগে কয়েকগুণ রোগী বেড়ে গেছে। এদের বেশির ভাগ রোগীই জ্বর, সর্দি-কাশি, পেটের ব্যাথা,

ডায়রিয়া, পাতলা পায়খানা রোগে আক্রান্ত। তবে গরমে পানিশূন্যতা ও হিটস্টোক থেকে নিজেদের রক্ষা করতে বেশি করে পানি পান করাসহ মাথায় ছাতা দিয়ে চলাফেরা করার জন্য রোগীদের পরামর্শ দেওয়া হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: