বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

ন্যাটোর হামলার জবাব ধ্বংসাত্মক হবে: রাশিয়া

ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে চূড়ান্ত ও ধ্বংসাত্মক বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

জাখারোভা বলেন, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র যদি রাশিয়ার কোনো অঞ্চলের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে রাশিয়া কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেবে। তিনি বলেন, পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে সক্ষম হবে না।

সম্প্রতি ইউক্রেন মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। নিরাপত্তার কারণে বৃহস্পতিবার মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর এই অবস্থান ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সুত্র-তাস


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: