মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা প্লাবিত, বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে উব্দাখালী নদীর পানি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ গোপালগঞ্জে গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম: নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, পেলেন সচিব পদমর্যাদা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন চন্দ্রগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার ১০ স্বর্ণ, ৪ জাতীয় রেকর্ড: সেরা সাঁতারু মাইশাকে জেলা প্রশাসকের সংবর্ধনা মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

‘ইরান ইস্যুতে উত্তেজনার ফাঁদে পড়েছেন ট্রাম্প’

ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উত্তেজনা বৃদ্ধির ফাঁদে’ পড়েছেন বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসন। তার মতে, ট্রাম্প এমন একটি কৌশলগত অবস্থায় রয়েছেন, যেখানে তিনি ধারাবাহিকভাবে সামরিক হামলা চালিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু তাতে সংঘাতের মূল রাজনৈতিক লক্ষ্য অর্জিত হবে না।

হ্যারিসন বলেন, ট্রাম্প এমন একটি কৌশলগত ধারণার ভিত্তিতে যুদ্ধে জড়িয়েছেন, যা কার্যকর নয়। গত সাত রাতের মতো তিনি চাইলে আরও হামলা চালিয়ে ইরানকে ক্ষয়ক্ষতির মুখে ফেলতে পারেন এবং প্রতিশোধ নিতে পারেন।

তবে তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহারের উদ্দেশ্য হওয়া উচিত রাজনৈতিক লক্ষ্য অর্জন। কিন্তু যদি লক্ষ্য হয় ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা বা যুদ্ধ শুরুর পর থেকে তারা যে কৌশলগত অবস্থান গড়ে তুলেছে তা ত্যাগে বাধ্য করা, তাহলে সেই কৌশল সফল হবে না।

হ্যারিসনের মতে, ট্রাম্প এখন দুই ধরনের চাপের মধ্যে রয়েছেন। তিনি যদি যুক্তরাষ্ট্রের জর্ডানে অবস্থানরত সেনাদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে আরও হামলা বাড়ান, তাহলে ইরানের ক্ষতি হবে ঠিকই, কিন্তু তাতে তেহরানের অবস্থান বদলাবে না। বরং ইরানের প্রতিরোধের মনোভাব আরও শক্ত হতে পারে।

অন্যদিকে, যদি তিনি উত্তেজনা কমানোর পথে হাঁটেন, তাহলে তা দুর্বলতা হিসেবে দেখা হবে এবং মনে করা হবে তিনি ইরানের চাপের কাছে নতি স্বীকার করেছেন।

রস হ্যারিসনের ভাষ্য, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে ধরনের কৌশলগত সক্ষমতা প্রয়োজন, ট্রাম্পের মধ্যে তার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল-জাজিরা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: