মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম
কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবসভ্যতার জন্য হুমকি- অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা ১,৫০০ কর্মচারীকে নিয়মিতকরণের দাবি গণপূর্ত কর্মচারী ইউনিয়নের, ৩ আগস্ট অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা প্লাবিত, বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে উব্দাখালী নদীর পানি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৪ জন কারাগারে জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ গোপালগঞ্জে গেস্ট হাউজে অসামাজিক কার্যক্রম: নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান, ২ জনের কারাদণ্ড ও জরিমানা টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২০ জুলাই) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

বার্তায় তিতাস গ্যাস জানায়, ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড়, ধানমন্ডি, ঢাকা এলাকায় লিকেজযু্ক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার দু্পুর ১২টা থেকে রাত ৮টা ঘটিকা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঁঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক ও বানিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: