সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন – এমপি দুর্জয়

আকাশ চৌধুরী মানিকগঞ্জ :: মানিকগঞ্জের ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে ঘিওরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তেওতা ফুটবল একাডেমী বনাম কুশড়া একাদশ ধামরাইয়ের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থা। রবিবার (১ নভেম্বর ২০২০) বিকাল ৪ ঘটিকায় ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত ৬০ মিনিটের খেলায় শিবালয়ের তেওতা ফুটবল একাডেমী ২-০ গোলের বিশাল ব্যবধানে কুশড়া ফুটবল একাদশকে পরাজিত করে।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও ঘিওর ক্রীড়া সংস্থার সভাপতি আইরিন আক্তারের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা।

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তায়েবুর রহমান টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিয়া মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুবুর রহমান জনি প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: