বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে উসমান মিয়া (৪০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১টায় উপজেলার ভাটেরা ইউনিয়নে। নিহত উসমান মিয়া আশিঘর গ্রামের জহির মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানান, কংক্রিট ভাঙ্গার গাড়িটি ভাটেরার খারপাড়া গ্রামে যাওয়ার পথে রেলক্রসিংকালে উল্টে যায়। এসময় চালক উসমান মিয়া গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ভাটেরা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় ট্রাক্টরে থাকা ওপর ৩ যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি বলেন, নিহত উসমান মিয়া ইটভাঙ্গার শ্রমিকের কাজ করতেন, ইটের গাড়ি উল্টে তিনি নিহত হয়েছেন।