বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত ‘শহিদ আবু সাঈদ স্ট্যান্ড’ নিয়ে বিসিবির বিবৃতি নেপালের বন্যায় স্ত্রীসহ আটকা বাঙালি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে পুড়ে দেওয়া ৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর হস্তান্তর উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা’র সার্বিক তত্বাবধানে গৃহ পুন:নির্মাণ শেষে হস্তান্তর উপলক্ষে আগামী ২৯ আগস্ট শনিবার দুপুর ১২ টায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের চৌদ্দগ্রাম আগমন কে সফল ও স্বার্থক করার লক্ষে জাতীয়তাবাদী দল চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার যৌথ উদ্যোগে ২৬ আগস্ট বুধবার বিকেলে চৌদ্দগ্রাম সদরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম দুলালের সঞ্চালনায় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার,সহ-সভাপতি মো: শাহ আলম,ওয়াহিদুর রহমান মুক্তু, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী গুলশান আরা বেগম পুতুল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: