বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযান: চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৭ কুলাউড়ার কাদিপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ ফের বাড়াল কাতার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নড়াইলে নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ লক্ষ্মীপুরে বিএনপির প্রতষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুলাউড়ার কাদিপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া : কুলাউড়ার কাদিপুর ইউনিয়নে সাম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে (৩১ আগস্ট) সোমবার সকাল ১১ টায় কাদিপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং কাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমানে পরিচালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি সামছুল আলম, সমবায় অফিসার সোনামোহন দাস, কাদিপুর ইউনিয়নের সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, ইউপি সদস্য খায়রুল ইসলাম খছরু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তাজ উদ্দিন রিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোক্তাদির জায়েদ, সাধারণ সম্পাদক মজমিল আলী প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, উপজেলার কাদিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মোট ১৯৫ জন কৃষককে মে, জুন ও জুলাই মাসের ৯ হাজার টাকা ও ৪৫ কেজি চাল দেয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: