শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাংলাদেশে স্বাস্থ্যসেবার সূচনা হবে পরিবার ও কমিউনিটি থেকে: প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সন্তানের সঙ্গে প্রতিবেশী শিশুর দ্বন্দ্ব, বাসায় ডেকে আঙুল কেটে দেওয়ার অভিযোগ সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা ম্যাক্রোঁর জাপানে আশ্রয় চাইলেন উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের দুই সদস্য বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তিতে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই বেরিয়ে গেলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিশ্চিহ্ন করতে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ চলছে: জর্ডান

পা দিয়ে আঘাত করতেই ভেঙে যাচ্ছে সেতুর ফুটপাতের স্ল্যাব, ২ প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে একটি নতুন সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেতুটির ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের কাজে চরম গাফিলতির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, সামান্য জোরে পা দিয়ে আঘাত করলেই ফুটপাতের স্ল্যাব ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। নির্ধারিত পরিমাণের চেয়ে কম রড ব্যবহার এবং অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে এই মারাত্মক ত্রুটি ধরা পড়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডির উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় ৪৯ দশমিক ০৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। মেসার্স হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই অবকাঠামো নির্মাণের দায়িত্ব পালন করছে। সম্প্রতি এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কাজের মারাত্মক ত্রুটি ও নকশাবহির্ভূত কার্যক্রমের সত্যতা পান। পরিদর্শনের সময় ফুটপাত ও রেলিংয়ের কাজে ব্যবহারিত উপকরণের মান অত্যন্ত নিম্নমানের বলে নিশ্চিত করা হয়।

এই ঘটনার পর দাপ্তরিক অবহেলার অভিযোগে এলজিইডির দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ এবং উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সকে দ্রুত ত্রুটিপূর্ণ কাজ সংশোধন করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নকশা ও মানদণ্ড অনুযায়ী কাজ পুরোপুরি ঠিক না করা পর্যন্ত কোনো বিল পরিশোধ করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রকৌশলী কার্যালয়কে পুরো বিষয়টি কঠোরভাবে তদারকি করার এবং কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: