বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয় বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইইউ প্রতিনিধির সাক্ষাৎ জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট

বশির আহমেদের জন্মদিনে বিশেষ আয়োজন

নিউজ ডেস্ক :: খ্যাতিমান সংগীতশিল্পী বশির আহমেদের ৮১তম জন্মদিন আজ, ১৮ নভেম্বর। দিনটিকে ঘিরে গত বছরের মতো এবারও একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে তার দুই শিল্পী-সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির।

গতবছর বাবার ৮০তম জন্মদিনে তারা প্রবর্তন করেন ‘বশির আহমেদ সম্মাননা পদক’। এরই দ্বিতীয় আসর হচ্ছে এবার। তবে করোনার কারণে এটি হচ্ছে অনলাইনের মাধ্যমে।

এবারের আসরে সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার (গীতিকার), সুজেয় শ্যাম (সুরকার), মিলন ভট্টাচার্য (যন্ত্রসংগীত), নিয়াজ মোহাম্মদ চৌধুরী (সংগীতশিল্পী), লিয়াকত আলী লাকী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও নঈম নিজাম (সাংবাদিকতা)।

অনুষ্ঠানের উদ্যোক্তা হোমায়েরা বশির এবং রাজা বশির জানিয়েছেন, সম্মাননা পদক আগেই প্রাপ্য ব্যাক্তিত্বদের হাতে তুলে দেয়া হয়েছে। তাদের সেই সম্মাননা গ্রহণের দৃশ্য এবং অনুভুতির অংশটুকু আমরা অনুষ্ঠানের সময় অনলাইনে দেখানোর উদ্যোগ নিয়েছি।

জন্মদিন স্মরণে অনুষ্ঠান পর্বের শুরুতেই থাকবে সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় ভক্তিমূলক গান। এছাড়া অনুষ্ঠানের পর্বে পর্বে গান গাইবেন বাপ্পা মজুমদার, হোমায়েরা বশির, দিঠি আনোয়ার, রাজা বশির, সোহেল মেহেদী, ইব্রাহিম খলিল, ইউসুফ আহমেদ খান এবং মেসবাহ আহমেদ।

এছাড়া বশির আহমেদের সুরে হোমায়েরা, রাজা বশির, এবং ইব্রাহিম খলিলের তিনটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে একই সময়ে তাদের ইউটিউব চ্যানেলে। সারগাম সাউন্ড ষ্টেশন পেইজ থেকে বশির আহমেদ সম্মাননা পদক ২০২০ প্রদানের বিশেষ আয়োজনটি দেখতে পাবেন সবাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: