মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

কালিয়াকৈরে জবাই করে স্কুল ছাত্রীকে খালে ডুবিয়ে গুম,লাশ খুজেন খুনীও

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে জবাই করে হত্যার পর সেফটি ট্যাংকির ঢাকনায় লাশ বেধে খালের পানিতে ডুবিয়ে গুমের চেষ্টা করেছে বাড়ির ভাড়াটিয়ে। পরে পরিবারের সঙ্গে লাশ খোঁজেও বেড়ান ঐ খুনী। ঘটনাটি ঘটেছে

উপজেলার উত্তর গজারিয়া এলাকায় মঙ্গলবার রাতে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার ও স্ত্রীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে,স্বার্ণালংকার লুট ও ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত হলো, কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া এলাকার সাহেব আলীর মেয়ে লিপুমনি লামিয়া (৯)। সে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকার আলোকিত হৃদয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

গ্রেপ্তারকৃত হলেন- বগুড়ার সদর থানার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে সুমন মিয়া (২৭) এবং আটককৃত হলেন, সুমনের স্ত্রী মিলি বেগম (২২)। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সাহেব আলী উপজেলার উত্তরগজারিয়া এলাকায় নিজের বাড়িতে তার স্ত্রী শামীমা বেগম, তিন ছেলে আব্দুল্লাহ আল মামুন, সুমন মিয়া,ইমন মিয়া, একমাত্র শিশু মেয়ে লামিয়া এবং বড় ছেলের বউকে নিয়ে বসবাস করে আসছেন। তাদের কলোনিতে ১৬ থেকে ১৭টি কক্ষের মধ্যে ১৪টি কক্ষে অন্য ভাড়াটে বসবাস করে।

এরমধ্যে গত তিন মাস আগে দুই মাসের অগ্রিম ভাড়া দিয়ে সুমন মিয়া ও তার স্ত্রী মিলি বেগম এবং ছেলে আলিফকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে আসেন। পরে নিজেকে ইন্ডিয়ান জিরা ব্যবসায়ী পরিচয়ে তার বাসায় ভাড়া নিয়ে তারা বসবাস করে আসছে। নিজেকে ইন্ডিয়ান জিরা ব্যবসায়ী পরিচয় দিলেও সুমন ওই এলাকায় বিভিন্ন সময় রাজমিস্ত্রির কাজ করতেন। বেশ কয়েকদিন ধরে ৬-৭ হাজার টাকা নিয়ে সুমনের সঙ্গে বাড়ির মালিকে চলে আসছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: