মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনাম
তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরের উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পাশে মার্কেটে আগুন ও পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। শ্রমিক আন্দোলনে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে, তারা মহাসড়কের উল্টো পথে বিজিবি’র পাহারায় ঘটনাস্থলে যাচ্ছেন।

তিনি জানান, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: