শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে ৭ নারী-পুরুষ আটক ‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের কালুরঘাট সেতুতে ১০ মিনিটের পথ পেরোতে লাগছে এক ঘণ্টা টেলরের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে জিম্বাবুয়ে ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট কুমিল্লার একমাত্র পরিকল্পিত আবাসিক এলাকা এখন ‘বাণিজ্যিক পাড়া‘ গরম দুধে দুটি কাঁচা ডিম, আর কী খেয়ে তরুণদের ঘুম কাড়তেন মনরো ক্যালিফোর্নিয়ায় ১৫১ বছর পর লাতিনো গভর্নর বেসেরা, চ্যালেঞ্জ কতটা সামাল দিতে পারবেন আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনিসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিকের জয়

সুবর্ণচরে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন, ৬ লক্ষ টাকা জরিমানা

মো. আবদুল আজিজ, স্টাফ রিপোর্টার :: সুবর্ণচরে কৃষিজমিতে ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে ইট তৈরির জন্য মাটি কাটার অপরাধে পপুলার ব্রিকস,তাহেরা ব্রিকস ও জহুরা ব্রিকসহ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সাথে ২ লাখ টাকা করে তিন মালিককে ৬ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে এ তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পপুলার ব্রিকস ফিল্ডের মালিক মো.আব্দুল আজিজকে ২ লাখ টাকা, তাহেরা ব্রিকস এর মালিক শাহাদাত হোসেনকে ২ লাখ টাকা ও জহুরা ব্রিকস এর মালিক জামাল উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানকালে কৃষিজমি থেকে ইটের কাঁচামাল প্রস্তুতের জন্য মাটি কাটার পাশাপাশি কৃষিজমি এলাকায় ইটভাটা স্থাপন করায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এদেরকে অর্থদণ্ড করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে স্থাপিত ব্রিকস ফিল্ডটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটা ও কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষিজমি যাতে ইটভাটার কাঁচামাল সংগ্রহ বা ভাটা স্থাপনের কাজে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক রায়হান মোর্শেদ, চরজব্বর থানা পুলিশ, ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: