শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’৷
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেশের প্রত্যন্ত অঞ্চল, গ্রাম-গঞ্জের অবহেলিত কিশোর-কিশোরীদের এবং স্কুল ছাত্রছাত্রীদের ক্রীড়া অঙ্গনে প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারা বাংলাদেশে এক যোগে অনলাইন ভিডিও এর মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনের সময় উপস্থিত জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মহসিন কবির স্বপন, জেলা ওলামা দলের সভাপতি সাবেক ভিপি শাহ মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য আমিনুল ইসলাম রাজু, জেলা যুবদলের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন শিমুলসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকবৃন্দ।
উল্লেখ্য, এ বছর লক্ষ্মীপুর জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করেন ২১হাজার শিক্ষার্থী এবং সারাদেশে অংশগ্রহণ করেন ১৬লক্ষ প্রতিযোগী শিক্ষার্থী।