মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী রেলস্টেশন : রোদ-বৃষ্টিতে ছাউনিহীন প্ল্যাটফর্মে যাত্রীদের দুর্ভোগ আর্ট ঢাকা ২০২৬: ইটের শরীরে ইতিহাস, শিল্পের ক্যানভাসে নতুন ঢাকা নওহাটায় কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫ এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী কুলাউড়া দক্ষিণ বাজার চৌরাস্তার বেহাল দশা, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা! গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল সুপারমার্কেটগুলোর ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করল ফ্রান্স ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক

২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা

নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রায় ২৭৭ কোটি টাকার একটি ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রী রুকমিনা জামানসহ ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সম্প্রতি চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এই দণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘদিন ধরে আদালতের সমন ও আদেশের পরেও ঋণ পরিশোধ না করা এবং আইনি প্রক্রিয়ায় হাজির না হওয়ায় আসামিদের বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

এই মামলার অন্যান্য দণ্ডিত ব্যক্তিরা হলেন এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, সাবেক এই মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে বড় অঙ্কের এই ঋণ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই ঋণ পরিশোধ করা হয়নি, যার ফলে ব্যাংকের পক্ষ থেকে খেলাপি হিসেবে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ পাওনা টাকা আদায়ে বারবার তাগিদ দিলেও আসামিরা তা পরিশোধে ব্যর্থ হন।

আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ জানান, ব্যাংক থেকে নেওয়া ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ছয় জনকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেন। ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে এবং আইনি বিধান অনুযায়ী আদালত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে আদালত এই পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ব্যাংক কর্তৃপক্ষ ২০২৫ সালে আদালতে অর্থঋণ মামলা দায়ের করেছিল। এরপর আদালত আড়াইশ কোটি টাকার বেশি অর্থের ডিক্রি জারি করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত ৬০ দিনের মধ্যে সেই অর্থ পরিশোধ না করায় গত বছরের মাঝামা সময়ে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক। ঋণের বিপরীতে পর্যাপ্ত বন্ধকি সম্পদ না থাকায় নিলামের মাধ্যমেও টাকা আদায় করা সম্ভব হয়নি, যার ফলে ব্যাংক বাধ্য হয়ে আসামিদের বিরুদ্ধে কঠোর শাস্তির আবেদন জানায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: