মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম
২০২৭ সালের হজের সৌদি পর্বের খরচ আইবিএএন পদ্ধতিতে পাঠানোর নির্দেশ কালিয়াকৈরে বাসে আগুন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে আর্জেন্টিনাকে প্রত্যাখ্যান করে নিজ দেশের হয়েই খেলবেন এই ফুটবলার পাঁচ বছরে ইলিশের উৎপাদন কমেছে ২৬ শতাংশ: সংসদে মৎস্য মন্ত্রী রাজশাহী ও ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা সিপিবির সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: শফিকুর রহমান বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি সম্পাদনে সরকার কাজ করছে: পানিসম্পদমন্ত্রী

কালিয়াকৈরে বাসে আগুন

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রায় ত্রি মোড় এলাকায় ঢাকা-জয়দেবপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আশেপাশে লোকজন আগুন দেখে ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।

আজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাস স্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকায় আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। এসময় আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হয়। ৯৯৯ ফোন পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সন্ধ্যা সাড়ে ৭ঃ৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ফায়টাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: