সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

কালিয়াকৈরে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে আলীম হোসেন (৪২) নামে এক কুয়েত প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলীম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খুলসিন্দুর এলাকার আমজাদ বেপারীর ছেলে। তিনি পরিবার নিয়ে কালিয়াকৈরে ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েকদিন আগে কুয়েত থেকে দেশে ফেরেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর আলীম ঘরের দরজা বন্ধ করে দেন। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: