শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে ‘ওপরের নির্দেশ আছে’ বলে ৮টি ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি সুন্দরী প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে, রাজনীতি: জ্যোতিকা জ্যোতির যত উত্থান-পতন মুসলমানের জন্য যে ৭ ধরনের পোশাক পরা নিষিদ্ধ হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯ নিখোঁজ নন, কুয়াকাটা সৈকতে বেড়াতে গিয়েছিলেন সেই বিচারক অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত হলেই ফিরতে চায় ৮২.৬ শতাংশ রোহিঙ্গা নানা আনুষ্ঠানিকতায় ফ্রান্সে বৌদ্ধদের কঠিন চীবর দান

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত এলাকা থেকে ৮ বাংলাদেশি আটক

সাইফুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি :: বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের কাছ থেকে সন্দেহভাজন ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধীনস্থ দোপানীছড়া বিওপির বিশেষ টহলদল ত্রিদেশীয় সীমান্ত পিলার-২৩৬৪ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইন থেকে প্রায় ১৫ গজ দূরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর দুই সদস্য রয়েছেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাতযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

আটক ৮ জনের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—ঝিনাইদহের মোঃ আব্দুল আহাদ, বরগুনার মোঃ হাসান সিহাব, ঢাকার মোঃ নাহিদ হাসান আশিক ও এস ইসলাম সোহেল, ভোলার মোঃ হোসেন শরিফ এবং চট্টগ্রামের মোঃ মিনহাজুর রহমান সানি। বাকি দুজন বান্দরবানের লংরাও মুরং ও ডনরয় মুরং বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় যাচাই চলছে।

বিজিবির দাবি, বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়া আন্তর্জাতিক সীমান্তের এত কাছে অবস্থান করায় সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় পাসপোর্ট আইন, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নূর মোঃ নাহিয়ান ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: