শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ

আব্দুল আলিম, বিশেষ প্রতিবেদক, রাজশাহী :: রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার মো. আশরাফুল হক আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (১৬ নভেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিন তিনি মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সান্ত্বনা দেন।

উল্লেখ্য, সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আশরাফুল হক আশরাফ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর বিকেল সাড়ে ৪টায় শহীদ জিয়া শিশু পার্ক এলাকায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: