শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ ফারুক হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি আবু রাসেল আশকারী এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, পরিকল্পিতভাবে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানো গেলে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ বাড়বে। এ জন্য খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালনে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: