রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট উজিরপুরে বসত বাড়িতে হামলা ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

সস্ত্রীক করোনায় আক্রান্ত তৌসিফ মাহবুব

নিউজ ডেস্ক :: করোনা কাউকেই ছাড় দিচ্ছে না, আর সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দিবেও না। কারণ সবাইকেই ছুঁয়ে যাচ্ছে এই অদৃশ্য ভাইরাস। এবার সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করে এর জানান দেন তৌসিফ।

ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন।’

যদিও জানা গেছে, ফেসবুকে তৌসিফের পোস্ট করা ছবিটি বেশ পুরোনো। কারণ করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ-জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে তাদের বেশ সুনাম রয়েছে।

এদিকে তৌসিফ বর্তমানে বেশ আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র অন্যতম অভিনেতা। যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে, চলতি মাসে ‘ম্যারেজ মিডিয়া’ নামের নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এতে তার বিপরীতে আছেন সাফা কবির।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: