শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

ঝিনাইদহে রাজা শাহ্’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি :“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহ পৌরসভার ১ নং ওয়ার্ডের পবহাটি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকতার উদ্দিন শাহ্ একমাত্র পুত্র তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা মোঃ রাজা শাহ্’র ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে পৌরসভার ১ নং ওয়ার্ডের ৪ টি গ্রামের ১৫’শত অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ সোমবার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাবহাটি, উদয়পুর, গোবিন্দপুর ও ভুটিয়ারগাদী গ্রামের ১৫’শত পরিবারের মাঝে করোনার প্রভাবে বিপাকে পড়া কর্মহীন ওই এলাকার নিন্ম আয়ের খেটে খাওয়া পরিবারের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন তার পিতা মোঃ ইকতার উদ্দিন শাহ্সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ রাজা শাহ্ ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাবহাটি, উদয়পুর, গোবিন্দপুর ও ভুটিয়ারগাদী গ্রামের ১৫’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।

তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা রাজা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অসহায় নিম্নআয়ের হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। একই সাথে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দেশের কোন মানুষ না খেয়ে যাতে না থাকে।

সেই কথা মাথায় রেখে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমার ওয়ার্ডের অসহায় নিম্নআয়ের ১৫’শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও আমার ওয়ার্ডের কোন ব্যক্তি যদি না খেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন।আমি আমার ব্যক্তিগত উদ্যোগে খাবার তার বাড়িতে পৌঁছে দেবো।তবে আমার ওয়ার্ডের কোনো পরিবার না খেয়ে অর্ধাহারে-অনাহারে যেন দিনযাপন না করে সেই ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ কথা দিলাম।

কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে পবহাটি গ্রামের কৃতি সন্তান তরুণ সমাজ সেবক ও যুবলীগ নেতা মোঃ রাজা শাহ’র প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: