শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা

করোনায় বিখ্যাত নির্মাতা কিম কি-দুকের মৃত্যু

নিউজ ডেস্ক :: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দক্ষিণ কোরিয়ান বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কিম কি-দুক। আজ শুক্রবার লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাটভিয়ার গণমাধ্যম এলআরটির বরাতে এমন খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

কিম কি-দুকের জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে বার্ড কেজ ইন, রিয়েল ফিকশন, থ্রি আয়রন, টাইম, ড্রিম ইত্যাদি। দক্ষিণ কোরিয়ার এই চলচ্চিত্রকার বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন।

কিম কি-দুক ১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর দেশে ফিরে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান। পরের বছর তিনি ‘ক্রোকোডাইল’ নামক একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন।

২০০০ সালে কিম কি-দুকের সিনেমা ‘রিয়াল ফিকশন’ ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। ২০০৪ সালে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সামারিটান গার্ল’ চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘থ্রি আয়রন’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন।

২০১২ সালে পিয়েটা সিনেমার জন্য ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করেন কিম কি-দুকের। এ ছাড়া ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেন এই বিখ্যাত পরিচালক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: