শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিরোনাম
শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে ড্রাগন ফলের ড্রাই ফ্রুটস বানাবেন যেভাবে, দেখুন রেসিপি দেশের ভেতরের এলসির তথ্য আর বেলজিয়াম ঘুরে আসতে হবে না, বাঁচবে ৬০–৭০ লাখ ডলার কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার বগুড়া সরকারি কলেজে ছয় বিষয়ে শিক্ষক নেই সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সুবর্ণচরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সৌরবিদ্যুৎচালিত ইরিগেশন প্রকল্পের উদ্বোধন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ছাত্রীসংস্থার সংবর্ধনা চৌদ্দগ্রামে স্ত্রীর সাথে অভিমানে করে এক যুবকের আত্মহত্যা

বিজয় দিবসে প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘মেজর’

নিউজ ডেস্ক :: দেশের অন্যতম নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর ও শব্দ নাট্যচর্চা কেন্দ্র যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘মেজর’। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সন্ধ্যায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এর আগে একই মিলনায়তনে ১৪ ও ১৫ ডিসেম্বর নাটকটির কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।

নাটকটি নিয়ে অনন্ত হিরা বলেন, ‘মেজর’ নাটকটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আলোচিত একটি চরিত্র। কিন্তু এটি নিয়ে তেমন কাজ হয়নি। নাটকের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। দর্শক মিলনায়তনে এসে নাটকটি দেখবেন বলে আশা রাখছি। শুধু বলব, ‘মেজর’ আমার সময়োপযোগী সবচেয়ে সাহসী বিষয় নির্বাচন। এই বিষয় নিয়ে আগে কখনো চলচ্চিত্র, টিভি নাটক, থিয়েটার কিছুই হয়নি।’

নাটকটিতে অভিনয় করবেন অনন্ত হিরা, নূনা আফরোজ, আউয়ার রেজা, রওশন জান্নাত রুশনী, সুমন মল্লিক ও বাঁধন সরকার। নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা করেছেন রামিজ রাজু, পোশাক পরিকল্পনা করেছেন নূনা আফরোজ এবং লগো, পোস্টার, ব্রুশিয়ার ও টিকেট ডিজাইন করেছেন অরূপ বাউল।

উল্লেখ্য, অনন্ত হিরা একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক হিসেবে বাংলাদেশের নাট্যাঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মঞ্চে এর আগে ‘শ্যামাপ্রেম’, ‘লোকনায়ক’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘মাইকেল মধুসূদন’, ‘হাছনজানের রাজা’, ‘কনডেম সেল’ ‘তৃতীয় একজন’ নাটকগুলোর মাধ্যমে প্রশংসিত হয়েছেন তিনি। টেলিভিশন ও সিনেমা নিয়েও কাজ করছেন তিনি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: