বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক রাহাত খান মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ছিলেন

বাঙলার জাগরণ ডেস্ক :: সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের স্মৃতিচারণ করতে গিয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘তার লেখার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। সাপ্তাহিক রোববারে “হে অনন্ত পথিক” ধারাবাহিক প্রকাশ হতো সেটি পড়তাম আর পরের সংখ্যার জন্য উন্মুখ হয়ে থাকতাম। রাহাত খান কত বড় মাপের সাংবাদিক ও সাহিত্যিক এই সমাধানে আমরা পৌঁছাতে পারব না। আসলে আমাদের পক্ষে তুলনা করা সম্ভব না। তিনি একজন মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেকেই কথা বলতেন না। কিন্তু রাহাত ভাই কলম ধরেছিলেন, প্রতিবাদ করেছিলেন। রাহাত ভাই আমাদের মাঝে আরও অনেক কারণে বেঁচে থাকবেন।’

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম (কেজেএফডি) আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

ফরিদা ইয়াসমিন আরও বলেন, ‘রাহাত ভাই আমার সম্পাদক, সহকর্মী ও ভাই ছিলেন। তিনি সবসময় আমাকে তার বোন বলতেন। আমি তাকে ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। দৈনিক ইত্তেফাকে যখন আমি জয়েন করি তখন ভাইয়ের সঙ্গে সরাসরি কথা হয়। তিনি একজন সহজ-সরল মানুষ ছিলেন।’

সভায় রাহাত খানের স্ত্রী অপর্ণা খান বলেন, ‘ডিসেম্বর মাসের ১৯ তারিখ ছিলো রাহাত খানের জন্মদিন। আর আজকে ২৪ ডিসেম্বর আমাদের বিবাহবার্ষিকী। তিনি বেঁচে থাকলে এ বছর আমাদের বিয়ের ২৪ বছর পূর্ণ হতো।’

এ সময় কেজেএফডির পৃষ্ঠপোষক আব্দুল হাই ও স্বাস্থ্য সচিবের প্রয়াত স্ত্রী কামরুন নাহার জেবুকেও স্মরণ করা হয়।

সভায় কেজেএফডির সভাপতি আজিজুল হক এরশাদের সভাপতিত্বে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভুঁইয়া, কুদ্দুস আফ্রাদ ও খায়রুল আলম প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: