বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

মোংলা-রামপালে কর্মহীনদের খাদ্য সামগ্রী দিলেন বিএনপি নেতা ড. ফরিদ

মোংলা থেকে মোঃ নূর আলম : করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মোংলা ও রামপালের (বাগেরহাট-০৩ আসনের) ২ হাজার ৫‘শ মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের আড়াইশ কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এর আগে মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়ন এবং রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার ২৫০ জন অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ড. ফরিদ।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোংলা ও রামপালের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩ টি ওয়ার্ডের ২ হাজার ৫‘শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

দেশের এই দূর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেই তাহলে এই দূর্যোগ মোকাবেলা করা অনেক সহায়ক হবে। ‘মানুষ মানুষের জন্য’ এটাই হোক আমাদের অঙ্গীকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: