শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

পাটগ্রামে ইউএনও’এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লালমনিরহাট (হতিবান্ধা) প্রতিনিধি :: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার ঠিকাদার, ট্রাক্টর মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়নমূলক কাজে বাধা,হয়রানির প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

পাটগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি ও ঠিকাদার রাশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, ঠিকাদার ও শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রধান, জেলা যুবলীগের সহ সভাপতি ফেরদুজুল ইসলাম রোলেক্স, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম রুবেল, পাটগ্রাম পৌর যুবলীগের সভাপতি বিজয় কুমার সুর, উপজেলা অটো শ্রমিক সমিতির সভাপতি সাবনুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা ইউএনও কামরুন নাহারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বলেন, ইউএনও সাধারণ মানুষের মুঠোফোনের কল রিসিভ করেন না। টেক্সট মেসেজ দিতে বলেন ও জনসাধারণের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঠিকাদারদের কাজ শেষে বিলের জন্য গেলে কমিশন দাবি করেন।

এ ছাড়া বক্তারা আগামী সাত দিনের মধ্যে ইউএনও কামরুন নাহারের অপসারণ দাবি করে বলেন, একজন চালক দিনে ৫০০ টাকা আয় করলেও বালু পরিবহনের দায়ে প্রতি ট্রাক্টর চালককে অমানবিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

এ ব্যাপারে (ইউএনও) কামরুন নাহারের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: