শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

রাজধানীতে ট্রাক চাপায় অভিনেত্রী আশার মৃত্যু

নিউজ ডেস্ক :: ট্রাকের তলে চাপা পড়ে মারা গেছেন অভিনেত্রী আশা চৌধুরী। রাজধানীর দারুস সালাম এলাকার টেকনিক্যাল মোড়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার রাতে মিরপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে টেকনিক্যাল মোড় পার হচ্ছিলেন আশা। এ সময় ঘাতক ট্রাক তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, আমরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য দারুস সালাম থানায় কথা বলার চেষ্টা করছি। আশার পরিবার চায় তাদের মেয়ের নিথর দেহ যেন কাটাছেঁড়া করা না হয়।

নাসিম আরও বলেন, ‘আশা আমাদের সংগঠনের ফরম নিয়েছে। এখনো জমা দেয়নি। যার কারণে তার সম্পর্কে খুব বেশি তথ্য নেই। আমি শুধু জানি টেকনিক্যালের ওখানে রাতে সে ট্রাকে চাপা পড়ে মারা গেছে। আমরা দারুস সালাম থানার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: