সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫ ছাত্রলীগ সন্দেহে রিকশা চালককে পুলিশে দিলো ছাত্রদল পে-স্কেলের প্রজ্ঞাপন, কাঁচাবাজারে পড়েনি তাৎক্ষণিক প্রভাব বাংলাদেশ-ভারত বিজনেস টাস্কফোর্স গঠনের তাগিদ

২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৯ হাজার মানুষ

নিউজ ডেস্ক :: বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও থামছে না করোনার তাণ্ডব। গত একদিনেও ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ভাইরাসটিতে। ফলে মৃতের সংখ্যা আজ ১৮ লাখ ৬০ হাজার ছুঁতে চলেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। একই সাথে সংক্রমণের তুলনায় কম হলেও বেড়েছে সুস্থতা।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৪ হাজার ৩৫ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৮৩০ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৯ হাজার ২৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ লাখ ৫৯ হাজার ৮৩৯ জনে ঠেকেছে।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৬ কোটি ১০ লাখ ৪৫ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৫ লাখ ৭৫ হাজার রোগী।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৩ লাখ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজার ১২৩ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ৩ লাখ ৫৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৯ হাজার ৮৮৬ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৭ লাখ ৫৪ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৫৯১ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৯৮৮ জন।

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। ফলে আবার কঠোর লকডাউন জারি করেছে দেশটি। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২৭ লাখ ১৩ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭৫ হাজার ৪৩১ জনের।

ছয়ে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৬ লাখ ৬০ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৫ হাজার ৪১৫ জনের।

তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২২ লাখ ৫৫ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৮৫ জনের।

ইতালিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭৫ হাজার ৬৮০ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।

এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৬৫০ জনের।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: