মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে প্রধানমন্ত্রীর নাম-ছবি সম্বলিত দোকানের সাইনবোর্ড নিয়ে তুলকালাম

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর লালদিঘীর পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি দিয়ে দোকানের সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে লালদিঘীর পাড় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা গেছে, নগরীর লালদিঘীর পাড় নতুন মার্কেটের বি ব্লকে চা-পাতার দোকান দিয়ে ব্যবসা করেন সাইফুর হোসেন সাজ্জাদ বেপারী নামের একজন। তিনি ওরিয়ন টি কোম্পানি লিমিটেড ও মডার্ন ফুড লিমিটেড-এর ডিলার।

মঙ্গলবার (৫ জানুয়ারি) হঠাৎ সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর দোকানের উপরে ‘শেখ হাসিনা স্টোর’ নামে সাইনবোর্ড টানানো দেখা যায়। এ সাইনবোর্ডে বড় করে প্রধানমন্ত্রীর ছবিও সাটানো আছে।

এমন সাইনবোর্ড নিয়ে সকাল থেকেই লালদিঘীর পাড় এলাকায় আলোচনা-সমালোচনা চলতে থাকে। সময় গড়ালে তা উত্তেজনায় রূপ নেয়। প্রতিবাদি হয়ে উঠেনে স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীর কোনো ট্রেড লাইসেন্সই নেই। সে তার অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে প্রশাসনের হাত থেকে বাঁচতে এমন চতুরতার পথ বেছে নিয়েছে। তাছাড়া সে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী- এমনকি সমথর্কও নয়।

বিষয়টি নিয়ে উত্তেজনার খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বন্দরবাজার ফাঁড়ির একদল পুলিশ সাইনবোর্ডটি নামিয়ে ফাঁড়িতে নিয়ে আসে। তবে এসময় সাইফুর হোসেন সাজ্জাদ বেপারীকে খোঁজে পাওয়া যায়নি। তার মুঠোফোনে কল দিলেও কেউ রিসিভ করেননি।

এ বিষয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মুহিউদ্দিন বলেন, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের দেয়া খবরের ভিত্তিতে আমাদের ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সাইনবোর্ডটি খুলে নিয়ে আসে। তবে যিনি সাইনবোর্ড লাগিয়েছেন তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি এবং তাঁকে পেলে জিজ্ঞাসাবাদ ও তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: