শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয়কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা; মাঠ সংস্কারের অনুদান নিয়েও ক্ষোভ প্রাণী ও শৈবালের সংমিশ্রণে তৈরি নতুন কোষ, নাম প্ল্যানিমাল জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকতে পারে না: সমাজকল্যাণমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে যাচ্ছে—এটি ‘পরিকল্পিত অপপ্রচার’: রিজভী এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: ত্রাণমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়কালে অভিনেত্রীর পিঠে ঢালা হয় গরম মোম

নিউজ ডেস্ক :: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় অভিনেত্রীর পিঠে গরম মোম ঢালা হয়। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ‘পৌরষপুর’ওয়েবসিরিজের অভিনেত্রী অষ্মিতা বক্সি একথা বলেন। ‘মেথড অ্যাক্টিং’-এর চূড়ান্ত পর্যায়ে উমংলতা রানির চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে পরিচালক এ সিদ্ধান্ত নেন। খবর আনন্দবাজার পত্রিকার।

ওয়েবসিরিজের কাহিনী সম্পর্কে জানা যায়, পৌরষপুর রাজত্বের সর্বেসর্বা রাজা ভদ্রপ্রতাপ। তার রাজত্বের সর্বত্র পুরুষতন্ত্রের জয়জয়কার। সেই রাজার অনেক রানির মধ্যে এক রানি উমংলতা। রাজার অত্যাচারে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত রানিরা। শোষিত হতে হতে একদিন সেই রাজত্বের মহিলারা ফুসলে ওঠেন। পুরুষতন্ত্রের আঁতুরঘর থেকে জন্ম নেয় নারী স্বাধীনতার বিপ্লব। এই গল্প নিয়েই বহুলচর্চিত নতুন ওয়েবসিরিজ ‘পৌরষপুর’। রাজার চরিত্রে অভিনয় করেছেন অন্নু কপূর। তারই সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের পিছনের রহস্য উদঘাটন করলেন অভিনেত্রী নিজে।

ট্রেলারের একটি মুহূর্তে দেখা যায়, যেখানে রাজা তার এক রানি উমংলতার খোলা পিঠের উপর গরম মোম ঢেলে দিচ্ছেন। চিৎকার করে ওঠেন রানি। এসময় পিঠের উপর কেবল সিলিকনের পাতলা একটি চাদর ছিল, যাতে যন্ত্রণাটা একটু কম হয়।
এই প্রথম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। অন্নু কপূর যথাসম্ভব খেয়াল রেখেছিলেন যাতে অষ্মিতার কোনও প্রকার অস্বস্তি না হয়। তাই অভিনেত্রী স্থির করেছিলেন, দৃশ্যটি যেন কোনোভাবে মেকি না লাগে। তাই তিনি এই সিদ্ধান্ত নেন। অভিনয় করেন গরম মোমের যন্ত্রণা পিঠে নিয়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: