বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার পুলিশের পোশাক পরিবর্তনের আগে প্রয়োজন সম্যক পর্যালোচনা অস্ত্রোপচারের পর নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি বিকেএসপিতে জুনিয়র টিটি দলের প্রশিক্ষণ শুরু সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের আহ্বান জামায়াতের দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে সায়েদাবাদে মাদক কারবারির গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুরুতর আহত

ঠাকুরগাঁওয়ে এতিম ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : হিমালয়-কন্যা নামে পরিচিত উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে ধেয়ে আসা শীতের তীব্র ছোবলে দারিদ্র্য পীড়িত মানুষের জীবনে নিয়ে আসে সীমাহীন কষ্ট। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ।

এখানে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা। এতে নিম্ন আয়ের গরীব মানুষ, অসহায় এতিম ও প্রতিবন্ধি শিশু এবং সীমান্তবর্তী গ্রামীণ বৃদ্ধদের ঠান্ডাজনিত নানা দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। এ পরিস্থিতিতে জেলার অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন।

শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর সহযোগীতায় এবং ঠাকুরগাঁও নিউজ রুমের আয়োজনে গত কয়েকদিনের শৈত্যপ্রবাহে জেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ, এতিমখানা, প্রতিবন্ধি স্কুল ও গ্রামীণ দুঃস্থ বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র হিসেবে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

জেলার কশালবাড়ী এতিমখানার পরিচালক মিঠন এবং একতা প্রতিবন্ধি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং ঠাকুরগাঁও নিউজ রুমকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এখানে অসহায় যে শিশুগুলি রয়েছে কোন প্রতিষ্ঠন তাদের জন্য এভাবে এগিয়ে আসেনা। তাদের দেওয়া কম্বল গুলির মানও বেশ ভালো ছিলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: