শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মোংলায় ভাতার টাকা হাতিয়ে নেয়ার হ্যাকার চক্রের সদস্য আটক

মোংলা থেকে মোঃ নূর আলম : মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দরিদ্র পরিবারে বিকাশে আসা মাতৃত্বকালীন ভাতার টাকা হাতিয়ে নেয়ার হ্যাকার চক্রের সদস্য সিয়াম চৌধুরকে (২২) ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানা পুলিশ শামসুর রহমান রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুরে থানায় গণমাধ্যম কর্মিদের প্রেস ব্রিফিং এ জানান জয়মনি গ্রামের পলি রানী মল্লিক স্বামী বিনয় মন্ডল’র ২৮ এপ্রিলে করা জিডি’র মাধ্যমে জানা যায় ২৭ এপ্রিল চিলা ইউনিয়নের ২০/২৫ টি দরিদ্র পরিবারে মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে মাতৃত্বকালীন ভাতার টাকা আসে।

একই দিনে এক ঘন্টার মধ্যেই একটি হ্যাকার চক্র ডিজিটাল প্রতারনার মাধ্যমে সেন্ড মানি করে টাকা গুলি হাতিয়ে নেয়। প্রতারক চক্র ০১৯২৩১৭৫৩৯৮ নম্বর মোবাইল ব্যবহার করে টাকা গুলি হাতিয়ে নেয়। জিডির পরিপ্রেক্ষিতে মানবকি দায়িত্ব পালনের অংশ হিসেবে মোংলা সার্কেল’র সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল’র নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত তুহিন মন্ডল এবং এস আই লিটন বিশ্বাস তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানের এক পর্যায়ে প্রতারক চক্রের সদস্য সিয়াম চৌধুরীকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আটক করা হয়।

বিকাশ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার ক্যাশ আউট’র মোটিভের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবক সিয়াম চৌধুরী মোংলার শামসুর রহমানের রোডের মোঃ বাবুল চৌধুরীর ছেলে। সিয়াম চৌধুরী স্থানীয় বিকাশ এজেন্ট’র কর্মচারি ছিলো বলে জানা যায়। আটক আসামী প্রাথমিক জিঞ্গাসাবাদে অপরাধের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। অন্যদিকে চিলা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ওলিয়ার জানান বিকাশের গোপন পিনকোড ব্যবহার করে ৭০াট দরিদ্র পরিবারের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।

বৃহস্পতিবার দুপুর ২টায় প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন মোংলা সার্কেল’র সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত তুহিন মন্ডল, প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মোতালেব, আহসান হাবিব হাসান, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: