রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম
‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুরকে নিয়ে ‘ইত্যাদি’, প্রচার ৩১ জুলাই

কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক :: জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এই দিনে রাজধানীর চামেলীবাগের নিজ বাসায় তিনি মারা যান।

আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাম্মী। বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে গানে হাতেখড়ি শাম্মী আক্তারের। ১৯৭৭ সালে তিনি ঘর বাঁধেন ফোক সংগীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।

তার তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে- ‘আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে’, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও’, ‘এই রাত ডাকে এই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’ ও ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় ওই শিরোনামের গানটি গেয়ে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: